ঢাকা
প্রকাশিত : September 20, 2026
আপডেট: September 20, 2026
প্রকাশিত : September 20, 2026

চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ফরিদগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুপ্টি পশ্চি ইউনিয়নের লাউতলী গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম লাকী আক্তার (২৮), সে ওই গ্রামের মো. নুরুন্নবীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, গত প্রায় ১০ বছর পূর্বে লাকী আক্তার ও মো. নুরুন্নবীর দাম্পত্য জীবন শুরু হয়। দাম্পত্য জীবনে তাদের দু’টি সন্তান রয়েছে। স্বামী মো. নুরুন্নবী নিজে একজন বাকপ্রতিবন্ধী। দরিদ্র পরিবার হওয়ায় সাম্প্রতিক সময়ে তাদের সংসারে নানান কলহ দেখা দেয়। পারিবারিক বিরোধের জেরে লাকী আক্তার বিভিন্ন সময়ে স্বামী ও শ্বশুর-পরিবারের লোকজনের মারধনের শিকার হতেন।

তিনি আরও বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমার পরিষদ, থানা ও ইউপি সদস্যরাও বিভিন্ন সময় পারিবারিক বিরোধ মিমাংসা মিটিয়ে দিয়েছেন। সর্বশেষ গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কি হয় এবং পরে রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টা নাগাদ পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এসময় ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার শিশু মেয়ে মাকে ঝুলতে দেখে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, লাকী আক্তার নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram