ঢাকা
প্রকাশিত : September 15, 2026
আপডেট: September 15, 2026
প্রকাশিত : September 15, 2026

ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. শরীফ হোসেন খান (৪৫) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গৃদকালিন্দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শরীফ হোসেন খান উপজেলার ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ইউনিয়ন সভাপতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আইনী প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরীফ হোসেন খান ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সাবেক এমপি শফিকুর রহমানের ঘনিষ্ঠ হওয়ায় তাকে সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। চেয়ারম্যান থাকাকালে তার বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে মজুত রাখার অভিযোগ ওঠে, পরবর্তীতে উপজেলা প্রশাসনের অভিযানের মাধ্যমে তা উদ্ধার করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৪ সালের ১ ডিসেম্বরের ৯১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীফ হোসেন খান সন্ত্রাসবিরোধী আইনে অভিযুক্ত। আইনি প্রক্রিয়া শেষে তাকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram