ঢাকা
প্রকাশিত : September 15, 2026
আপডেট: September 15, 2026
প্রকাশিত : September 15, 2026

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন আটক

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। জব্দ সিমেন্টের পরিমাণ ৩৭ হাজার ৫০০ কেজি, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি বলেন, জব্দ করা সিমেন্ট ও বোটসহ আটক পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram