ঢাকা
প্রকাশিত : September 14, 2026
আপডেট: September 14, 2026
প্রকাশিত : September 14, 2026

চট্টগ্রামের সাতকানিয়ায় একই দিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সময়ে পানিতে ডুবে আরও এক অজ্ঞাত শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একদিনে তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন ও পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহত উম্মে মানহা পশ্চিম ঢেমশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছামতী আলীনগর এলাকার জিয়াবুল হকের কন্যা এবং অপর শিশু মো. এজহার (৭) কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানীহাট এলাকার জামাল উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, উম্মে মানহা নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে তার ফুফাতো ভাই মো. এজহারের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেড ও এলাইট হাসপাতাল প্রাইভেট লিমিটেডে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে পানিতে ডুবে যাওয়া আনুমানিক ১ থেকে ২ বছর বয়সী আরও এক অজ্ঞাত শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসার কথা জানিয়ে স্বজনরা হাসপাতালের রেজিস্ট্রারে নাম-ঠিকানা নথিভুক্ত না করেই চলে যান। ফলে ওই শিশুর পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram