ঢাকা
প্রকাশিত : August 24, 2026
আপডেট: August 24, 2026
প্রকাশিত : August 24, 2026

থ্রি-হুইলার ও বাস শ্রমিকদের দ্বন্ধে বরিশাল থেকে বাস চলাচল বন্ধ

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধে বরিশাল থেকে সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছ।

সোমবার সকাল দশটার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সাথে লোকাল বাসের শ্রমিকদের এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরবর্তীতে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটক করে রাখে।

খোঁজ নিয়ে জানা গেছে, খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতৃবৃন্দরা বেলা বারোটা পর্যন্ত বিষয়টির কোন সমাধান করতে পারেননি।

পরবর্তীতে বেলা সাড়ে বারোটার পর থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দুরপাল্লাসহ সকল অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও শ্রমিকরা।

হঠাৎ করে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম দুর্ভোগে পরেছেন যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে যেমন যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে আসলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।

অপরদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটের যাত্রীরা বিপাকে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন যাত্রীরা।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, যাত্রীদের দুর্ভোগ লাগবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram