ঢাকা
প্রকাশিত : August 19, 2026
আপডেট: August 19, 2026
প্রকাশিত : August 19, 2026

চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর কোদালের আঘাতে স্ত্রীর মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় স্বামীর কোদালের আঘাতে নুরহাবা নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সলিমকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নুরহাবা ও অভিযুক্ত সলিম দুজনই কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। তারা বর্তমানে দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সলিম নিয়মিত কাজ না করায় তাদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সলিম উত্তেজিত হয়ে কোদাল দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে নুরহাবা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটক সলিম কুতুপালং ক্যাম্প-১-এর আব্দুল আমিনের ছেলে। তার মা ফাতেমা মারা গেছেন। বর্তমানে তিনি দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী সওদাগরের বাড়ির টিনশেড ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। নিহত নুরহাবা একই ক্যাম্পের মৃত এরশাদ উল্লাহর মেয়ে। তিনি সলিমের স্ত্রী ছিলেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, ঘটনার খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ অভিযুক্ত সলিমকে আটক করেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram