ঢাকা
প্রকাশিত : July 29, 2026
আপডেট: July 29, 2026
প্রকাশিত : July 29, 2026

বিকেএসপি ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহেশখালীর জীমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকার বাসিন্দা ও মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমদের দ্বিতীয় পুত্র, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মেধাবী শিক্ষার্থী ও মার্শাল আর্টিস্ট ইয়াসার আহমদ জীম সাভারে বিকেএসপি ক্যাম্পাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ১১টার দিকে বিকেএসপি ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তিনি মারা যান।

ইয়াসার আহমদ জীম ছিলেন বিকেএসপির একজন সম্ভাবনাময় মার্শাল আর্ট শিক্ষার্থী। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী এবং মহেশখালীবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের পিতা মোখতার আহমদ মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা-ও একজন শিক্ষক। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা অক্লান্ত পরিশ্রম করে আসছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় তাঁদের মেধাবী সন্তান।

ইয়াসার আহমদ জীমের মৃত্যুতে মহেশখালীর বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram