ঢাকা
প্রকাশিত : July 12, 2026
আপডেট: July 12, 2026
প্রকাশিত : July 12, 2026

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা বিরল ‘লাইন্ড সার্জনফিশ’

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘লাইন্ড সার্জনফিশ’। হলুদ, নীল ও কালো রঙের সমান্তরাল ডোরাকাটা এই মাছটি স্থানীয়ভাবে ‘সুন্দরী মাছ’ নামে পরিচিত।

শনিবার রাতে গভীর সমুদ্রে ‘মায়ের দোয়া’ ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। রোববার সকালে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়। প্রায় আধা কেজি ওজনের মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন।

মৎস্য বিশেষজ্ঞরা জানান, এ মাছ সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রবাল প্রাচীর এলাকায় পাওয়া যায়। লেজের গোড়ায় ধারালো কাঁটার মাধ্যমে আত্মরক্ষা করে এবং সামুদ্রিক শৈবাল খেয়ে বেঁচে থাকে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, উপকূলে সচরাচর এ মাছ ধরা পড়ে না, তবে বঙ্গোপসাগরের উষ্ণ পরিবেশে এদের বিচরণ রয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram