ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
প্রকাশিত : জুলাই ১, ২০২৬
আপডেট: জুলাই ১, ২০২৬
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

কোকের বোতলে ছিলো ঘাস নিধনের ঔষধ, পান করে যুবকের মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নার্সারির ঘাস নিধনের তরল ঔষধ (বিষ) রাখা হয়েছিল কোকাকোলা পানীয়র বোতলে। কোক ভেবে তা পান করে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা ৩টার দিকে মারা যায় সে।

নিহত ওই যুবকের নাম কোরবান আলী বাবু (৩৩)। সে নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। সে উপজেলার বনপাড়া পৌর শহরে হারোয়া এলাকার বুনো নার্সারির একজন কর্মচারী ছিলো।

নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ জুন নার্সারিতে কাজ করার এক পর্যায়ে রুমের মধ্যে রাখা কোকাকোলার বোতল থেকে সে পানীয় পান করে। সে ভেবেছিলো নার্সারির মালিক সুজন পাটোয়ারী তার জন্য কোক রেখেছে। তার কারণ এর আগেও দুইদিন মালিক তার জন্য ওই বোতলে কোক রেখেছিলো এবং সে তা পান করেছিলো। একই বোতলে মালিক ঘাস মারা ঔষধ রাখবে এমনটা সে কখনো মনেই করেনি।

নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, ঘাস মারা ঔষধ পান করার পর দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিষ বের করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর গত শনিবার তাকে নিজ বাড়িতে আনা হয় এবং বুধবার তার মৃত্যু হয়।

নিহতের মা আরও জানান, গত দুই বছর আগে বিয়ে করে বাবু এবং তাদের ঘরে ৪০ দিনের এক কন্যা সন্তান রয়েছে। আমরা পরিবারের কেউই এই মৃত্যুর জন্য কাউকেই দায়ী করছি না।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এই মৃত্যুর বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি এবং কারও কোন অভিযোগ নেই বলে জেনেছি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram