ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩০
প্রকাশিত : জুলাই ১, ২০২৬
আপডেট: জুলাই ১, ২০২৬
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭

ফরিদপুরের ভাঙ্গায় ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে হাসামদিয়া ও আতাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলে। এতে, কমপক্ষে ২০ জন আহত এবং দু'জন গুলিবিদ্ধ হয়। পরে, গুলিবিদ্ধ দু'জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম সুমন শেখ। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের পুত্র।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৪/৫ মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবক। এরপর বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ ছেলেদেরকে পেয়ে কাপুড়িয়া সদরদী গ্রামের এবাদুল সহ যুবক ছেলেরা ফের মারধর করে। এ ঘটনা নিয়েই শুরু হয় সংঘর্ষ, এতে ২ পক্ষের মধ্যে যোগ দেয় পাঁচ গ্রামের মানুষ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মহাসড়কের ওপর দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। বেশ কিছু টিয়ার সেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে, রাত ১০টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কাপুড়িয়া সদরদী গ্রামের এক যুবক নিহত হওয়ার সংবাদ পেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram