ঢাকা
প্রকাশিত : June 21, 2026
আপডেট: June 21, 2026
প্রকাশিত : June 21, 2026

আমেরিকায় ট্রাক চাপায় বরিশালের ব্যবসায়ী কবির নিহত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: আমেরিকার ফ্লোরিডায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত কবির হোসেন মৃধা (৫৫) বাংলাদেশের বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।

রবিবার (২১ জুন) দুপুরে কবির হোসেনের নিকট আত্মীয় হেমায়েত হাওলাদার নিহতের স্ত্রী (আমেরিকায় বসবাসরত) রুমা আক্তারের বরাত দিয়ে বলেন, বিগত ১৫ বছর পূর্বে ডিভি লটারিতে বিজয়ী হয়ে কবির হোসেন আমেরিকায় গমন করেন।

মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন ছিলেন ছোট। হেমায়েত হাওলাদার আরও বলেন, কবির হোসেনের স্ত্রী ও এক ছেলে সেখানেই (আমেরিকা) বসবাস করেন। কবির হোসেন আমেরিকার ফ্লোরিডায় ব্যবসা করতেন। ঘটনার দিন ২০ জুন সকাল আটটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা) নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়ানো ছিলেন কবির হোসেন। এসময় বেপরোয়াগতির একটি ট্রাকের চাঁপায় ঘটনাস্থলেই তিনি (কবির হোসেন) নিহত হয়েছেন।

হেমায়েত হাওলাদার আরো বলেছেন, জীবিত অবস্থায় কবির হোসেনের ইচ্ছানুযায়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে তাকে (কবির) দাফন করা হবে। এজন্য আমেরিকা থেকে তার লাশ বাংলাদেশে আনার প্রস্তুতি চলছে।

অপরদিকে কবির হোসেন মৃধার নির্মম মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে ছড়িয়ে পরলে নিকট আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram