ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৪
প্রকাশিত : মে ৩, ২০২৬
আপডেট: মে ৩, ২০২৬
প্রকাশিত : মে ৩, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ কাপড় দিয়ে পেচানো সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক মোঃ সারোয়ার হোসেন জানান, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সকালে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram