

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ১১নং পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জারজিদ মোল্যা (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি খড়রিয়া গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে।
পুলিশ জানায়, নাশকতাসহ একাধিক মামলার আসামি পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জারজিদ মোল্যাকে তার বাড়ী হতে গ্রেফতার করা হয়েছে। তার বিরূদ্ধ দুদকের ৩টি ও নাশকতার ২ মামলা রয়েছে বলে জানা গেছে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরূদ্ধে দুদক’র ৩টি মামলা ও নাশকতার ২টি মামলার এজাহারনামীয়সহ মোট ৫টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

