ঢাকা
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০৭
প্রকাশিত : মে ৪, ২০২৬
আপডেট: মে ৪, ২০২৬
প্রকাশিত : মে ৪, ২০২৬

নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত রাখতে ইসিতে এনসিপি নেত্রীর চিঠি

উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রোববার ( ৩ মে ) দুপুরের দিকে এই চিঠিটি নির্বাচন কমিশনে পাঠানো হয়।

মনিরা শারমিন চিঠিতে জানান, রিটার্নিং কর্মকর্তার গত ২৩ ও ২৭ এপ্রিলের আপিল আদেশের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেছেন।

মামলাটি আগামীকাল সোমবার ( ৪ মে ) হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত রয়েছে। এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত অপর প্রার্থী নুসরাত তাবাসসুমের প্রার্থিতার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে কমিশনকে অনুরোধ করেন তিনি।

মনিরা শারমিন তার চিঠিতে আরও উল্লেখ করেন, যেহেতু দল থেকে প্রথমে তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল, সেহেতু হাইকোর্ট বিভাগের আদেশের জন্য নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত।

এদিকে, নির্বাচন কমিশন থেকে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশিত না হওয়ায় আজ তিনি সংরক্ষিত নারী আসনের অন্যান্য নবনির্বাচিত সদস্যদের সাথে শপথ নিতে পারেননি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram