ঢাকা
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৯
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬
আপডেট: এপ্রিল ১৪, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

যাদুকাটা নদীতে বজ্রপাত ও বালু চাপা পড়ে দুই শ্রমিক নিহত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বজ্রপাতে আবুল হাসান (২৪) ও বালু চাপা পড়ে দুইজন নিহত হয়েছে। পেশায় তারা শ্রমিক। মঙ্গলবার দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পৃথক দুটি স্থানে দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের হলহলিয়া চরগাঁও গ্রামের মৃত জহুর আলী ছেলে আবুল হাসান ও বিশ্বম্ভরপুর উপজেলা দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন মিয়ারচর গ্রামের সিরাজ আলীর ছেলে শাহ আলম (১৬)।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাতে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে নিহত হয় আবুল হাসান। নিহত ব্যক্তিকে রাতে বাড়ি না ফিরলে পরিবারের পক্ষ হতে অনেক খোঁজাখুজি করে পায়নি বলে জানা যায়। পরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় মৃতদেহ জাদুকাটা নদীর পাড় দেখতে পেয়ে পরিবার লোকজন উদ্ধার করে।

অপরদিকে শাহ আলম যাদুকাটা নদীর ডালারপাড় এলাকায় বালু উত্তোলনের সময় পাড় ভেঙে নদীতে থাকা ষ্টিলবডি নৌকায় গিয়ে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হয়। পরে সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা থাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram