ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫১
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬
আপডেট: জুলাই ১৬, ২০২৬
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

নওগাঁর ধামইরহাটে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় শিবা পাল (২০) নামে একজন এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পৌর এলাকার দক্ষিণ চকযদু গ্রাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার সোহাগ পালের ছেলে এবং উপজেলার জগদ্দল আদিবাসী স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে শিবা পাল খাওয়া-দাওয়া করে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও না পেলে বৃহস্পতিবার সকালে বাড়ির পশ্চিম পার্শ্বে একটি গাছের সহিত গলায় ওড়না পেচানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পারেন পরিবারের লোকজন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এটি আত্মহত্যা নাকি হত্যা তা এখনো জানা সম্ভব হয়নি।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram