ঢাকা
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৬
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৬
আপডেট: এপ্রিল ১২, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১২, ২০২৬

কুমিল্লায় টিকটক পরিচয়ের সূত্র ধরে দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় টিকটক পরিচয়ের সূত্র ধরে পরকীয়া সম্পর্কের জেরে দুই সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী।

স্থানীয় সূত্র ও থানার তথ্য অনুযায়ী, উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া ডাকলাপাড়া গ্রামের সৌদি প্রবাসী ওমর ফারুক ২০১৯ সালে জান্নাতুল ফেরদৌসকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই পুত্র সন্তান রয়েছে।

অভিযোগে জানা যায়, সম্প্রতি জান্নাতুল ফেরদৌস মোবাইল ফোনে টিকটকের মাধ্যমে চান্দিনা উপজেলার বেলাশর গ্রামের আনিসুর রহমানের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে সেই পরিচয় পরকীয়া সম্পর্কে রূপ নেয়।

এরই ধারাবাহিকতায় গত ৯ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে তিনি স্বামীর ঘর থেকে বের হয়ে যান। এ সময় তিনি সঙ্গে নিয়ে যান তিন ভরি স্বর্ণালঙ্কার (প্রায় ৬ লাখ টাকা মূল্যমান), নগদ ২ লাখ ৫ হাজার টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী।

ঘটনার সময় তিনি বড় ছেলে (৫ বছর বয়সী) কে ঘুমন্ত অবস্থায় রেখে যান, তবে ছোট ছেলে (২ বছর বয়সী) কে সঙ্গে নিয়ে যান। পরে আত্মীয়-স্বজনের মাধ্যমে ছোট শিশুটিকে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বড় সন্তান দাদির কাছে এবং ছোট সন্তান নানার বাড়িতে রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে প্রবাসী ওমর ফারুক মোবাইল ফোনে বলেন, তিনি প্রবাসে থেকে নিয়মিত স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিয়ে আসছিলেন। কিন্তু এমন ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি দুই সন্তান হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তিনি আরও বলেন, “আমি একজন রেমিট্যান্স যোদ্ধা। বিদেশে কষ্ট করে পরিবারের জন্য সবকিছু করেছি, কিন্তু এমন ঘটনা আমার জীবনকে শেষ করে দিয়েছে।”

এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram