ঢাকা
৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৬
আপডেট: এপ্রিল ৫, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৬

হামের উপসর্গ নিয়ে নীলফামারীর ১১ দিনের নবজাতকের মৃত্যু

মহিনুল ইসলাম সুজন, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলার ১১ দিন বয়সী আফরিন জান্নাত নামের এক নবজাতকের হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটি উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের ক্লিনিকপাড়া এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা।

বিষয়টি নিশ্চিত করে ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান বলেন, গত শনিবার সকালে শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। দিবাগত রাত দেড়টার দিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram