ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩১
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬
আপডেট: এপ্রিল ৩, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় তানভীর আহমেদ নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তানভীর আহমেদ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের জামাদারপাড়ার তরিকুল ইসলামের ছেলে।

ওসি বলেন, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জগামী দেশ ট্রাভেলসের একটি বাস তানভীরের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরতর আহত হলে তাকে স্থানীয় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তানভীরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাস রেখে পালিয়ে যান চালক ও চালকের সহকারী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram