ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩১
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬
আপডেট: এপ্রিল ১, ২০২৬
প্রকাশিত : এপ্রিল ১, ২০২৬

লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য সরকারপুর গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (০১ এপ্রিল) ভোররাতে বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে কানোরার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধ্য সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০) (সিএনজি চালক), ইসমাইল (৩৭) (সেলসম্যান) এবং মো. সাগর মিয়া (৩৫), যিনি দাউদকান্দির কদমতলী এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের মাঝে চলছে শোক ও আহাজারি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram