ঢাকা
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৪
প্রকাশিত : জুলাই ২১, ২০২৬
আপডেট: জুলাই ২১, ২০২৬
প্রকাশিত : জুলাই ২১, ২০২৬

বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট, দুঃখ প্রকাশ তিতাসের

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

সোমবার (২০ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিতাস গ্যাস জানায়, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাসের অধিভুক্ত বেশ কিছু এলাকায় শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং আবাসিক গ্রাহক পর্যায়ে প্রয়োজনীয় চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে।

এ সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram