ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৯
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬
আপডেট: মার্চ ২৪, ২০২৬
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদ দেখতে পর্যটকদের ঢল

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের দুটি বিশ্ব ঐতিহ্য এলাকা সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও শরণখোলার বলেশ্বর রিভারভীউ পর্যটন কেন্দ্রে গত ৮ দিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। গত ১৭ মার্চ থেকে ঈদের ছুটির দিন থেকে এসব পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল সামাল দিতে ট্যুরিষ্ট পুলিশসহ কর্তৃপক্ষকে হীমশিম খেতে হচ্ছে। আগামী শনিবার পর্যন্ত এসব ট্যুরিষ্ট স্পটে হাজার-হাজার পর্যটকদের ঢল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুন্দরবনে কর্মকর্তা ও বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল করে সর্বোচ্চ সতর্কতা রেড এ্যালার্ড জারির মধ্যে করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্র, হারবাড়ীয়া, আলীবান্দা, শরণখোলাসহ বিভিন্ন দর্শনীয় কেন্দ্রগুলোতে এখন প্রতিদিনই হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক ছুটে আসছেন। এছাড়াও সুপতি, কটকা কচিখালী, হিরণ পয়েন্ট, টাইগার পয়েন্ট, ত্রিকোন আইল্যান্ড ও দুবলায় সোমবার দিবাগত রাতে ৬৮টি ছোট বড় বিলাসবহুল লঞ্চ ও জাহাজে করে বিশ্ব ঐতিহ্য এলাকা এই ম্যাগ্রোভ বন অভ্যন্তরে প্রায় ৩ হাজার দেশি-বিদেশি পর্যটক অবস্থান করেছে।

এ তথ্য নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, পর্যটকদের ঢলে হীমশিম খেতে হচ্ছে বনরক্ষী ও বন কর্মকর্তাদের। পর্যটকবাহী বোট চালকরা অতিরিক্ত বহন করাসহ দূর্ঘটনা রোধে সতর্কতা রোধে বন বিভাগসহ কোস্টগার্ড ও নৌপুলিশ কাজ করছে। পাশাপাশি অসাধু চক্র সুন্দরবনে প্রবেশ করে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার ও জেলেরা বিষ প্রয়োগ করে মাছ ধরাতে না পারে সেদিকেও নজর দেয়া হচ্ছে।

বাগেরহাটের অপর বিশ্ব ঐতিহ্য এলাকা ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘরে দেশি-বিদেশি পর্যটকদের ঢল নেমেছে। গত ১৭ মার্চ থেকেই ষাটগম্বুজে পর্যটক আসতে শুরু করে ইতিমধ্যে রেকর্ড সংখক পর্যটক এসেছে। এখানে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশও কাজ করছে। এই পর্যটন কেন্দ্রটিতে মঙ্গলবারও ছিল হাজার হাজার পর্যটকদের উপচে পড়া ভীড়। আগামী শনিবার পর্যন্ত ট্যুরিষ্ট স্পটে হাজার-হাজার পর্যটকদের ঢল অব্যাহত থাকবে। এবার দেশি-বিদেশি পর্যটক আগমনে ষাটগম্বুজ মসজিদ ও যাদুঘর পরির্দশনে সর্বকালের রেকর্ড সৃষ্টি হবে বলে আশা করছেন কাস্টোডিয়ান মো. জায়েদ।

এদিকে জেলার শরণখোলা উপজেলা সদরের বরুইতলায় বলেশ্বর রিভারভীউ পর্যটন কেন্দ্রে প্রতিদিন পড়ন্ত বিকালে তীরে আছড়ে পড়া ঢেউ, নৌযানে নদীতে ঘুরে বেড়ানো, সুন্দরবন অপর পাশের অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ও বলেশ্বর নদের মোহনা দিয়ে বঙ্গোপসাগরে সূর্যাস্ত দেখতে পর্যটকদের ঢল নামেছে।

শরণখোলা থানার ওসি মোহাম্মদ সামিনুল হক জানান, বাগেরহাটের গুরুত্বপূর্ণ এই ট্যুরিষ্ট স্পটের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে গত ৮ দিন ধরে বিকালে দেশের বিভিন্ন স্থান ছাড়াও অনেক বিদেশি পর্যটকরা ছুটে আসছেন। প্রতিদিন হাজার হাজার মানুষের ঢল সামাল দেয়া কষ্টকর হলেও পুলিশ পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram