ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৮
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬
আপডেট: মার্চ ১৫, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

দাউদকান্দিতে গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর করুণ মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি পৌরসভা এলাকায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে শাহিনা আক্তার (৩৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে পৌরসভার তরকারি বাজার এলাকায় মনির মিয়ার হলুদ-মরিচ ভাঙানোর গ্রাইন্ডার মেশিনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহিনা আক্তার দাউদকান্দি উপজেলার উত্তর ইউনিয়নের গোলাপেরচর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হলুদ ও মরিচ গুঁড়ো করার জন্য ওই গ্রাইন্ডার মেশিনে আসেন শাহিনা আক্তার। এ সময় অসাবধানতাবশত তার মাথায় থাকা ওড়না মেশিনের বেল্টে পেঁচিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে তিনি গুরুতরভাবে আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম ও পরিদর্শক (তদন্ত) সামছুল আলমসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram