ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:২৩
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬
আপডেট: মার্চ ৯, ২০২৬
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

ভারতে আটককৃত হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবি তার পরিবারের

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ভারতে গ্রেফতারকৃত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে প্রতিবেশী দেশ ভারত থেকে ফিরিয়ে এনে সর্বোচ্চ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন হাদির বোন। একই সাথে হত্যাকারীদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ওসমান হাদির পরিবার। দ্রুত মামলার চার্জশিট দিয়ে গ্রেফতারকৃত দুই আসামিকে আইনী প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সোমবার বেলা ১২টায় ঝালকাঠির নলছিটি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা সুলতানা হাদি এসব দাবি জানান।

এসময় লিখিত বক্তব্যে মাসুমা হাদি সাংবাদিকদের জানান, প্রকাশ্য দিবালোকে হাদিকে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে থেকে কয়েকঘন্টার মধ্যে ঘাতক দেশ ত্যাগ করে। ওসমান হাদি হত্যার ৮৭ দিন পার হলেও সরকারের তদন্তকারী সংস্থা আদালতে গ্রহণযোগ্য অভিযোগ পত্র জমা দিতে ব্যর্থ হয়েছে। আমরা বিগত সরকারের কাছে বারবার জাতিসংঘের মাধ্যমে হাদি হত্যার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবি জানালেও তারা কর্ণপাত করেনি। দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে শহিদ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের জন্য সর্বাত্মক সহযোগীতা কামনা করি। এসময় তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী বিনিমিয় চুক্তি অনুসারে হত্যাকারী ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইনের মাধ্যমে বিচারের মুখোমুখির দাবি জানান। একই সাথে এই হত্যার পিছনের মাস্টারমাইন্ড, অর্থ যোগানদাতা, ভারতে পালিয়ে যেতে সহায়তাকারীসহ সকল ষড়যন্ত্রকারীদের নাম জনসম্মুখে প্রকাশের দাবিও করেন তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram