

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বহুল আলোচিত ঢাকা তুরাগে সংঘটিত ১১ কোটি টাকা ডাকাতি মামলার মোঃ জনি মিয়া নামে এক আসামিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০ টায় উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট এলাকা থেকে আটক করা হয়।
আটক জনি মিয়া (৩৫) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের মোঃ গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তুরাগ থানার মামলা নং ১০(৩) ২৩, ধারা ৩৯৫/৩৯৭/৪১২/৩৫ পেনাল কোড, এর পলাতক আসামিজনি মিয়া (৩৫) কে অদ্য রাতে টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রিপন উদ্দিন সংর্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বড়চড়া এলাকা থেকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে।
টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রিপন উদ্দিন জানিয়েছেন, আটক জনি মিয়াকে তাহিরপুর থানার সোপর্দ করা হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

