ঢাকা
প্রকাশিত : January 22, 2026
আপডেট: January 22, 2026
প্রকাশিত : January 22, 2026

মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ

জিহাদ রানা, বরিশাল ব্যুুরো চীফ: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৫ আসনে জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ভোটারদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ডা. মনীষা চক্রবর্তী বলেন, সাধারণ জনগণ বর্তমানে চরম ভীত-সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। ভোটারদের মনে প্রধান ভয় হলো—তারা যদি ভোটকেন্দ্রে যান, তবে সেখানে কোনো 'মব সন্ত্রাস' বা গণ-সহিংসতার শিকার হতে হবে কি না।

বিগত কয়েকদিনের নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করে তিনি জানান যে, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান।

ডা. মনীষা অভিযোগ করেন যে, একটি বিশেষ মহলের উসকানিতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়।

ডা. মনীষা চক্রবর্তী নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাতে কোনো প্রকার ভয়-ভীতি ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই আস্থা ফিরিয়ে আনা প্রশাসনের দায়িত্ব। মব সন্ত্রাসের যে শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, ডা. মনীষা চক্রবর্তী তার ব্যতিক্রমী জনসেবা এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের কারণে বরিশালের রাজনীতিতে বেশ আলোচিত একটি মুখ। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram