ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫০
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫
আপডেট: নভেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২৫

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড শীঘ্রই বাস্তবায়িত হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, "প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কাঙ্ক্ষিত ১১তম গ্রেড শীঘ্রই বাস্তবায়িত হবে। এবং তাদের অন্যান্য দাবী দাওয়া মেনে নেয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে। আশা করি শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করবে। এবং বছরের শেষ বার্ষিক পরীক্ষা ও পাঠদানে শিক্ষার্থীদেরকে হুমকির মুখে ফেলবে না।

রোববার দুপুরে ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট সম্পর্কে তিনি আরও বলেন, "শীঘ্রই নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে চরাঞ্চলের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট নিরসন করা হবে। এবং দূর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে। "

পরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অফিসরুম ও অবকাঠামো প্ররিদর্শন করেন। এরমধ্যে রয়েছে, হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকুল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডাঃ রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram