ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২২
প্রকাশিত : মে ৬, ২০২৬
আপডেট: মে ৬, ২০২৬
প্রকাশিত : মে ৬, ২০২৬

গোপালগঞ্জে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার পুখুরিয়া এলাকার সোহাগ ব্রিকস, রাজ ব্রিকস, স্টার ব্রিকস ও শিয়ার ব্রিকস ইটভাটায় এই অভিযান চলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের এনডিসি অনিরুদ্ধ দেব রায় ইটভাটায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক সোহাগ ব্রিকসকে ৪ লাখ, স্টার ব্রিকসকে ৪ লাখ ও শিয়ার ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন।

একইদিন একই সময়ে ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী ইটভাটায় ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ মোতাবেক রাজ ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের এনডিসি অনিরুদ্ধ দেব রায় বলেন, ইটভাটা সমূহে পরিবেশের ছাড়পত্র না থাকা এবং অননুমোদিতভাবে মাটি কাটার অপরাধে এই জরিমানা করা হয়েছে। ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান একটি চলমান প্রক্রিয়া, আগামীতেও এই অভিযান চলবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram