ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৩৫
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫
আপডেট: নভেম্বর ১১, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১১, ২০২৫

রাজধানীতে কাস্টমসের অভিযানে ধরা পড়লো ৪ লাখ শলাকা অবৈধ সিগারেট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মৌলভীবাজার এলাকায় অবৈধ সিগারেট জব্দে অভিযান পরিচালনা করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা দক্ষিণ।

মঙ্গলবার (১১ নভেম্বর) পরিচালিত ওই অভিযানে মোট ৪ লাখ ৮ হাজার পিস অবৈধ ব্যান্ডরোল ব্যবহার করা সিগারেট জব্দ করা হয়।

ঢাকা দক্ষিণ কাস্টমসের ডেপুটি কমিশনার মুনাওয়ার মুরসালীন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, জব্দ হওয়া অবৈধ সিগারেটগুলোর মধ্যে রয়েছে, মেসি ব্যান্ডের ৩ লাখ শলাকা, স্টার ব্যান্ডের ১০ হাজার শলাকা এবং ডারবি ব্যান্ডের ৯৮ হাজার শলাকা।

মুনাওয়ার মুরসালীন জানান, সব অবৈধ সিগারেট জব্দ করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ সিগারেট বিক্রয় ও মজুদ রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বলছে, রাজধানীতে অবৈধ সিগারেট নিরাপদে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে ব্যবহৃত হচ্ছে কুরিয়ার সার্ভিসসহ নানা পদ্ধতি। চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে অবৈধ ট্যাক্স স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার করে সিগারেট বাজারজাত করছে বেশ কয়েকটি অবৈধ কোম্পানি। দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় কাস্টমস ও ভ্যাট গোয়েন্দারা অবৈধ ও নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ করলেও এর মূল হোতারা এখনো নাগালের বাইরে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram