ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৬
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৫
আপডেট: অক্টোবর ১০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১০, ২০২৫

বরিশালে বিয়ের তিন মাসের মাথায় গৃহবধূকে হত্যা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে বিয়ের তিন মাসের মাথায় বরিশাল কলেজছাত্রী লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।

দু’জন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে ৬ নং ওয়ার্ডস্থ উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড ২ নং ওয়ার্ড বাদশার মায়ের গলির বাসিন্দা স্বর্ণের দোকানের কারিগর মো. বেলায়েত খানের মেয়ে বর্ষা ও উত্তর আমানতগঞ্জ বেলতলা বাজার এলাকার বাসিন্দা শাহীনের ছেলে সিয়াম প্রেমের সম্পর্কের মাধ্যমে গত তিন মাস আগে বিয়ে করেন। বিয়ের পর প্রায়ই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো।

নিহত গৃহবধূর বাবা বেলায়েত খান জানান, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করতো শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে এসে দেখি বর্ষা মৃত অবস্থায় খাটে পড়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানাধীন আমানগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কুদ্দুস হোসেন তিনি বলেন, লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে এবং দু’জন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram