ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৪
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৫
আপডেট: অক্টোবর ৬, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ৬, ২০২৫

গাইবান্ধায় বৃদ্ধার ঘরের টিন খুলে নেয়া সেই যুবক কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে যাওয়া অভিযুক্ত যুবক সুরুজ মিয়াকে (৩২) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার আমলী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শনিবার (৪ অক্টোবর) রাতে সুরুজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সুরুজ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরের রূপনাথপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) স্বপন কুমার সরকার জানান, মতিয়ারের স্ত্রীর লিখিত অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্ত সুরুজকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া খুলে নিয়ে যাওয়া টিন উদ্ধারের পর ওই দম্পতির কাছে ফেরত দেওয়া হয়েছে।

এর আগে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির ঘরের চাল ও বারান্দার ১০–১২টি টিন খুলে নিয়ে যায় সুরুজ। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নজরে পড়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের।

এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ঘটনাটি জানা মাত্রই ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে বৃদ্ধ দম্পতির বাড়িতে পাঠানো হয়। পরে অভিযুক্তের কাছ থেকে টিন উদ্ধার করে দম্পতির কাছে ফেরত দেওয়া হয়।

ভুক্তভোগী মতিয়ার রহমান অভিযোগ করেন, নাতি বুলু মিয়া মোবাইল মেরামতের জন্য ৫–৬ মাস আগে সুরুজের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দিতে না পারায় সুরুজ দলবল নিয়ে এসে টিনগুলো কেটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ দেন মতিয়ারের স্ত্রী জমিলা বেগম। ঘটনার ৬ দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram