ঢাকা
২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৬
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জুম্ম ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোন অভ্যন্তরীন বা দুরপাল্লার গাড়ি।

তবে খাগড়াছড়িতে হামলা, ভাংচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা হয়নি।

গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, বান্দরবান ও রাঙ্গামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ-হামলা হয়। তখন খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা এলাককায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram