ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৫৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

অক্টোবর থেকে ফের উন্মুক্ত হচ্ছে বান্দরবানের কেওক্রাডং

দীর্ঘদিন পর পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ১ অক্টোবর থেকে ফের উন্মুক্ত হচ্ছে বান্দরবানের কেওক্রাডং। দীর্ঘদিন পরে কেওক্রাডং পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তা ও আবাসন সুবিধা নিশ্চিত করে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

এর আগে রুমা ও থানচি উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের তৎপরতা বেড়ে যাওয়ায় ২০২২ সালের শেষ দিকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram