ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৩
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৫

বরিশালে থানা থেকে পালালেন ছাত্রলীগ নেতা

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়েছে জয় সাহা (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সাবেক নেতা। এ ঘটনায় এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। জয় সাহা (৩০) বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগল কৃষ্ণ সাহার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো মিজানুর রহমান।

তিনি বলেন, এক আসামিকে গ্রেফতার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদ খানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি জয়কে গ্রেফতার করতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

থানা সূত্রে জানা যায়, রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টা করা মামলার ৬ নাম্বার আসামি জয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সোমবার রাত ৮টার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেফতার করে। এরপর রাত ৯টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, জয়কে গ্রেফতার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আর দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram