ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

সুনামগঞ্জে মুশতাক হত্যা: অভিযুক্ত হাফিজের ৩ দিনের রিমান্ড

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর লাশ উদ্ধারের ঘটনায় জমিয়তের অন্য গ্রুপের নেতা গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাফিজকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালতের বিচারক এসএম শেফায়েত সালাম ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনদিনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক আকবর হোসেন।

উল্লেখ্য, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে দিরাই উপজেলার শরিফপুর এলাকার শ্যামনগর পুরাতন সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় গত রবিবার মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেট শহর থেকে মাওলানা আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram