ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৭
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৫

হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবণ ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করার এক পর্যায়ে এক শিশু বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবণ, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষনিক তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram