ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২১
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

মাতারবাড়িতে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকা থেকে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা “অপারেশন সুরক্ষা”–এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা থেকে অবৈধভাবে পরিচালিত একটি ট্রলিং বোট জব্দ এবং এতে থাকা ১৮ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে: বিএন শাকিব মেহবুব বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত বোট ও আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও এই কর্মকর্তা জানান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram