

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবন থেকে নুরুল আমিন (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
নুরুল আমিন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুনু মিয়ার ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন এবং সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে স্থানীয়দের দাবি, নুরুল আমিনের মৃত্যু রহস্যজনক। এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

