ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:২১
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫
আপডেট: আগস্ট ৩১, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

কক্সবাজারে ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলাম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে গোয়েন্দা পুলিশের একটি দল কক্সবাজার পৌরসভার কেন্দ্রীয় ঈদগাঁহ জামে মসজিদ এলাকায় এ অভিযান চালায়। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে উত্তর বাহারছড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দূর্গারামপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার উত্তর বাহারছড়া এলাকায় বসবাস করছিলেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া জসিম উদ্দীন চৌধুরী।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram