ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৬
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫
আপডেট: আগস্ট ২৯, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫

মায়ানমার জলসীমায় মাছ শিকার, ১৯ বোট ও ১২২ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: মায়ানমার জলসীমায় আইন অমান্য করে মাছ ধরার সময় ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। আটক জেলেদের মধ্যে ২৯ জন বাংলাদেশি ও ৯৩ জন রোহিঙ্গা।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশি ফিশিং বোট শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছিল।

এই খবরের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নাফনদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় অবস্থানরত ১৯টি ফিশিং বোটসহ ১২২ জন জেলেকে আটক করা হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশি বোটগুলো শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। এর ফলে প্রায় প্রতিদিনই মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জেলেদের আটক হওয়ার ঘটনা ঘটছে।

আটক জেলে ও জব্দকৃত বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram