ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:২৪
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫
আপডেট: আগস্ট ২৬, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

মহেশখালীর শিশু হত্যার নৃশংস খুনি সোলেমানের ফাঁসির আদেশ

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে ছয় বছর বয়সী শিশু মাহিয়াকে ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করার ঘটনায় দায়ের করা মামলায় আদালত আসামি সোলেমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ ওসমান গনি রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং আদালত থেকে হাজতে নেওয়ার পথে নিজেকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়েন।

দণ্ডপ্রাপ্ত সোলেমান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মৃত ছৈয়দ করিমের ছেলে। নিহত মাহিয়া মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মোহাম্মদ আতাউল্লাহ-এর মেয়ে এবং দক্ষিণ সাইরারডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশাররফ হোসেন টিটু রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নৃশংস খুনিকে দণ্ডিত করার ফলে অপরাধীরা আর এ ধরনের অপরাধ করার সাহস পাবেন না।

মাহিয়ার পিতা আতাউল্লাহ জানান, তার মেয়ে ২০২২ সালের ৩০ নভেম্বর স্কুল থেকে ফেরার পর বাড়ীর কাছে খেলতে গিয়ে অপহরণ করা হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার করিয়ারদিয়া এলাকা থেকে লাশ গুম করা হয়েছিল। হত্যা মামলাটি ২০২২ সালের ৩ ডিসেম্বর মহেশখালী থানায় দায়ের করা হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram