ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৮
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৫
আপডেট: আগস্ট ২৪, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৫

নাফ নদী থেকে আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে দুটি ট্রলারসহ আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে ফেরার পথে কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ মাঝিমাল্লাদের ধরে নিয়ে যায়। ধৃত ট্রলার দুটির মালিক টেকনাফের ডেইল পাড়ার ফরিদ আলম ও নাইট্যংপাড়ার ছৈয়দ আলম।

এর আগে, গত শনিবার (২৩ আগস্ট) একই এলাকা থেকে আরও একটি নৌকা ও ১২ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তারও আগে ১২ আগস্ট ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

প্রশাসনিক তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২৩৭ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জেলে ও ২৭টি ট্রলার-নৌকা ফেরত এসেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে ধরে নিয়ে যাওয়া জেলেদের উদ্ধারে প্রশাসন কাজ করেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram