

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৮ আগষ্ট) বিকাল সাড়ে তিনটার দিকে উপজলার পৌর এলাকার বড় চকদৌলতপুর মহল্লার মোঃ মোরসালিনের স্ত্রী মুরশিদা খাতুন (৩২) ও তার ছেলে মুজাহিদ হোসেন (০৮) মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে তিনটার দিকে পৌর এলাকার বড়চক দৌলতপুর মহল্লাহর মোরসালিনের নিজ বাড়ির উঠানে কাপড় শুকাতে দেওয়ার সময় সেখানে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে শর্ট সার্কিট হয়ে সেখানেই মা-ছেলে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাদের স্বজন ও স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

