ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৮
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫
আপডেট: আগস্ট ১৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৫

আত্রাইয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ মনিরুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

ঘটনাটি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে রেললাইনে ঘটেছে। নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন।

ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কোনো জানা নেই এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাকে কেউ খবর দেয়নি বলেই তিনি ফোনটি কেটে দেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এর যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে পরিবারের কোনো দাবি না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram