ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:২২
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫
আপডেট: আগস্ট ৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে। বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিন দেখা গেছে, জলাবদ্ধতার কারণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসিসহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী, কর্মজীবী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের।

গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। নালা-ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় পাহাড়ে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এদিকে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মোট ব্যয় ১৪ হাজার ৩৯ কোটি টাকা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়ন করছে। কতৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram