ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৯
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৫
আপডেট: আগস্ট ৫, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৫, ২০২৫

ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে: হাবিব

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে। আ'লীগ যেমন একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারেনি। পালাবো না বলেও, দেশ ছেড়ে পালিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও দু-একটা ছোটখাটো দলের ওপর ভিত্তি করে একতরফা নির্বাচন করলে তাদের পরিণতিও ফ্যাসিস্ট আ'লীগের মতই হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ড. ইউনূসের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পর বহির্বিশ্বের কোন দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে এ সরকারকে সহযোগিতার হাত বাড়ায়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে কেউ বিশ্বাস করে না, কারন এরা কখন থাকবে, কখন যাবে কেউ জানে না।

হাবিব বলেন, আজ নতুন নতুন দল বিএনপির বিরুদ্ধে আঙ্গুল কথা বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছে। আমরা অনেক সহ্য করেছি। আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না। বিএনপিকে কটূক্তি করে কথা বললে তার উচিত জবাব দেওয়া হবে। এ সরকারের উচিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের সম্মানিত করে তাদের পরিবারকে পুনর্বাসিত করা এবং হত্যাকারী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী বাহিনীর বিচার করা।

এসময়, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, সাবেক সহ-সভাপতি ও সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, সাবেক যুগ্ম আহবায়ক সুলভ মালিথা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহরের পোস্ট অফিস মোড় হতে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঈশ্বরদী রেলগেট, স্টেশন রোড হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram