ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১৯
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫
আপডেট: আগস্ট ৪, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

তিতাসের শীর্ষ সন্ত্রাসী নিহত মামুনের সহযোগী বুলেট গ্রেপ্তার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নিহত হওয়া কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের শীর্ষ সন্ত্রাসী মামুন সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী ডাকাত রকিবুল ইসলাম বুলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে তিতাস থানার ওসি মো: শহিদ উল্ল্যাহর নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কদমতলী এলাকায় বুলেটের নানির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম বুলেট (৩০) উপজেলার তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে, অপর আরেক সহযোগী হলো শোলাকান্দি পাকির আলীর ছেলে ছোট মামুন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্ল্যাহ বলেন, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বুলেটের অবস্থান শনাক্ত করে তার নানির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে তিতাসসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্রসহ মোট ১২টি মামলা রয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে মামুনের আরেক সহযোগী ছোট মামুনকে গ্রেপ্তার করা হয়। এসময় আটককৃত ছোট মামুনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার সকালে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram