ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১৮
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৫
আপডেট: জুলাই ২৯, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৯, ২০২৫

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলো হেলপার এবং দুর্ঘটনায় মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: রড ভর্তি ট্রাকটি চালাচ্ছিলো হেলপার। পাশের সীটে বসা ছিলো চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে পেছন দিক থেকে আঘাত করায় ঘটনাস্থলেই চালকের আসনে থাকা ওই হেলপারের মৃত্যু হয়। গুরুতর আহত হয় হেলপারের আসনে থাকা চালক। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই হেলপারের নাম আবু সাঈদ (১৮)। সে রাজশাহীর কাশিয়াডাঙ্গার উত্তরবালিয়া গ্রামের এনামুল হোসেন ছেলে এবং আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড ভর্তি ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার আবু সাঈদ। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় ও চালকের পাশের আসনে থাকা ট্রাকটির মূল চালক নাসিম হোসেন গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুটি ট্রাকই জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram