ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪০
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৫
আপডেট: জুলাই ১৮, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৮, ২০২৫

কুমিল্লায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকালে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়। নানা বয়স, পেশা ও শ্রেণির মানুষের অংশগ্রহণে জমকালো এই আয়োজনে ফুটে ওঠে ২৪'র গণঅভ্যুত্থানের চেতনা।

প্রতীকী এই ম্যারাথনের সূচনা হয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে। পরে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় প্রতীকী দৌড়। ম্যারাথনের পুরো রুটজুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন। মুখে ছিল স্লোগান—গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার সংরক্ষণের পক্ষে। অংশগ্রহণকারীদের এই উচ্ছ্বাসমুখর উপস্থিতি নগরবাসীর মাঝেও ছড়িয়ে দেয় এক ধরনের উদ্দীপনা ও আবেগ।

অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা সবাই আয়োজনটিকে গণতন্ত্র চর্চার এক প্রতীকী উৎসব হিসেবে উল্লেখ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বেসরকারি চাকরিজীবী, পেশাজীবী সংগঠনের সদস্যরাও ছিলেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে এসেছিলেন এ আয়োজনে অংশ নিতে।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, "এই প্রতীকী ম্যারাথনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে। তারা বুঝতে পারবে জনগণের অধিকার রক্ষায় কেমন ত্যাগ ও সচেতনতা প্রয়োজন। এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।"

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram