

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষক দলের সদস্য মো. আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আত্রাই উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ছিলেন। নওগাঁ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলাউদ্দিন অসাংগঠনিক কার্যক্রমে জড়িত ছিলেন এবং রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ জুলাই ২০২৫ তারিখে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কোনো জবাব দেননি। এ অবস্থায় আত্রাই উপজেলা কৃষক দলের দাবি সাপেক্ষে নওগাঁ জেলা কৃষক দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে আত্রাই উপজেলা শাখার সদস্য পদসহ জাতীয়তাবাদী কৃষক দলের সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

